Skip to content

গাজীপুরের শ্রীপুরে কর্মহীন মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন এমপি সবুজ

বিশেষ প্রতিনিধি ॥
গাজীপুর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চলমান করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে নিজ নিজ গৃহে অবস্থানরত কর্মহীন গরীব-দুস্থ পরিবারে মাঝে ১৫ দিনের খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন গাজীপুর- ৩ (শ্রীপুর) আসনের এমপি ইকবাল হোসেন সবুজ।
আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুরের বরমী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোনাকর গ্রামের কর্মহীন গরীব ও দুস্থদের ঘরে ঘরে এ খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন এমপি ইকবাল হোসেন সবুজ।
তিনি বলেন, আজ ও আগামীকালের মধ্যে ১৫ হাজার পরিবারের মাঝে নিত্য প্রয়োনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল রয়েছে।
তিনি আরো জানান, শ্রীপুরের ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে এ খাদ্যদ্রব্য পর্যায়ক্রমে বিতরণ করা হবে। তাছাড়া দেশের করোনা ভাইরাসের সংক্রমন পরিস্থিতির উপর নির্ভর করে এ বিতরণ কর্মসূচী অব্যাহত থাকতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫