Skip to content

গাজীপুরের শ্রীপুরের রাব্বানীর চিকিৎসার জন্যে সাহায্যের প্রয়োজন

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়নপুর (মহাখালী বাজার) গ্রামের সরকারী খাসজমিতে বসবাসিরত অটোরিক্সা চালক মোঃ রাব্বানীর (পিতা মৃত.মমতাজ উদ্দিন) গত ২৬ মার্চ সড়ক দুর্ঘটনায় তার ডান পায়ের ২টি স্থানের হাড় ভেঙ্গে গেছে। অপারেশনের জন্য প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হবে বলে জানান ডাক্তার। আহত রাব্বানী হতদরিদ্র হওয়ায় তার পরিবারে অন্ধকার নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জন ক্ষম রাব্বানী বলেন, দুর্ঘটনায় আহত
হওয়ায় যেখানে সংসার চালাতেই হিমসিম তার উপর চিকিৎসার জন্য চাই প্রায় ৮০ হাজার টাকা। আমি অসহায়, আমার ছোট দুটি ছেলে আছে, ভাড়ায় অটো চালিয়ে আমি সংসার চালাতাম। পা ভেঙ্গে যাওয়াতে ছোট ছোট ছেলেদের নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতেছি। তার উপর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। তিনি সমাজের বৃত্তবানদের কাছে সে সহযোগীতা কামনা করেন।
যোগাযোগ:সোহেল রানা, মোবাঃ ০১৭২৪৪৭৪১২২, বিকাশ পার্সনাল নাম্বার:০১৭২৪৪৭৪১২২

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫