Skip to content

মাগুরায় পাবলিক কারে জীবানুনাশক স্প্রে

ইমরুল হক
জেলা প্রতিনিধি
মাগুরা : সড়ক নিরাপদ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে মাগুরা জেলা ছাত্রলীগ শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনে জীবানুনাশক স্প্রে করে।

মাগুরা-১ আসনের সাংসদ এ্যাডঃ সাইফুজ্জামান শিখর বুধবার সকালে পৌরসভার ৫ ও ৬ নং ওয়াডের নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণের কাজ শেষে দুপুরে শহরের কলেজ রোডে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে ছাত্রলীগ কর্মীরা শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনে জীবানুনাশক স্প্রে করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫