জেলা প্রতিনিধি ॥
মাগুরা: নিখোঁজের এক মাস পর মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে পিকুল বিশ্বাস নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের প্রবাসী ফেরৎ কাজী মোশারফ হোসেন ও তার স্ত্রী রাজীয়া সুলতানাকে আটক করেন থানাপুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান জানান, উপজেলার চৌগাছী গ্রামের উকিল বিশ্বাসের ছেলে পিকুল বিশ্বাসের সঙ্গে মহেশপুর গ্রামের প্রবাসী মোশারফের স্ত্রী রাজীয়া খাতুনের দীর্ঘ দিনের পরকিয়া ছিল। মোশারফ বিদেশ থেকে বাড়ি ফিরলে বিষয়টি জানতে পারেন। এ ঘটনার জের ধরে একমাস আগে স্ত্রী রাজীয়া সুলতানাকে দিয়ে কৌশলে পিকুলকে তার বাড়িতে ডাকেন। এসময় তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার পর নিজ বাড়ির রান্না ঘরের পাশে পুঁতে রাখেন।
প্রবাসীর স্ত্রীর প্রেমিকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ২
আপডেট :April 4, 2020
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
