Skip to content

কালীগঞ্জে নিখোঁজের দেড় মাস পর ডোবা থেকে গলিত লাশ উদ্ধার

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: নিখোঁজের দেড় মাস পর দীপক গমেজ (৬০) নামের এক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।
নিহত ওই বৃদ্ধার বাড়ি উপজেলার বক্তারপুর ইউনিয়নের বড় সাতানীপাড়া গ্রামের মৃত-কর্নেলিউজ গমের ছেলে। সে তিন সন্তানের জনক।
শুক্রবার বিকেলে রাস্তার পাশে লোকজন কাজ করতে গিয়ে ওই ডোবাতে লাশ ভাসতে দেখে ডাক চিৎকার করে। পরে থানা পুলিশকে খবর দিলে ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে বিকাল ৫ টার দিকে ডোবা থেকে গলিত লাশ উদ্ধার করেন। পরে নিহতের পরিবারের লোকজন এসে নিখোঁজ দীপক গমেজের লাশ বলে সনাক্ত করে।

জানাযায় গত ২০ ফেব্রুয়ারী দীপক গমেজ (৬০) বাড়ি থেকে নিখোঁজের এক দিন পর তার বড় ছেলে সাগর গমেজ কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (জিডি)করেন। নিখোঁজের ১ মাস ১৫ দিন পর পার্শবর্তী দেউলিয়া গ্রামের রাস্তার পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে থানার ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম বলেন, লাশের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫