Skip to content

মায়ের মৃত্যুতে খাওয়ালেন দেড় হাজার জনকে, সবাই কোয়ারেন্টিনে!

অনলাইন ডেস্ক ॥
ভারতের মধ্যপ্রদেশের মরেনা জেলায় দুবাই ফেরত এক ব্যাক্তি তার মায়ের মৃত্যুতে এলাকার দেড় হাজার মানুষকে দাওয়াত করে খাইয়েছেন।

পরে জানা গেল ওই ব্যাক্তি এবং তার পরিবারের ১১ সদস্যের সবাই করোনাভাইরাসে আক্রান্ত। খবর এনডিটিভির।

খবর পেয়ে কর্তৃপক্ষ এলাকায় এসে পুরো কলোনিটি লকডাউন করে দিয়েছে। কেউ যাতে এখানে প্রবেশ বা এখান থেকে বেড় হতে না পারে সে জন্য বসানো হয়েছে কড়া পাহারা। এক কথায় গোটা এলাকার মানুষ এখন কোয়ারেন্টিনে।

সুরেশ নামে ওই ব্যাক্তি দুবাইয়ে একটি বিলাসবহুল হোটেলে ওয়েটারের কাজ করতেন। গত ১৭ মার্চ তিনি ভারতে আসেন এবং তার মায়ের মৃত্যুর পর ২০ মার্চ একটি বিশেষ ভোজের আয়োজন করেন।

এরপর গত ২৫ মার্চ তার দেহে করোনার উপসর্গ দেখা দিলে তিনি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে তার ও তার স্ত্রীর দেহে করোনার জীবাণু পাওয়ার পর গত বৃহস্পতিবার ওই দম্পতিকে আইসোলেশনে নেয়া হয়।

এরপর তার ১০ আত্মীয়-স্বজনের স্বাস্থ্য পরীক্ষা করেও করোনাভাইরাস প্ওায়া যাওয়ার পর গোটা এলাকাটি লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভারতে গত তিন দিনে দ্বিগুন হয়েছে করোনায় আক্রান্ত লোকের সংখ্যা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫