Skip to content

কাপাসিয়ায় ঔষধ ব্যত্যিত সকল দোকান বেলা ১২ টার পর বন্ধ

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা কাপাসিয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে করোনা ভাইরাস মোকাবিলায় এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। গণবিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদেরকে নির্দিষ্ট সময় দোকান খোলা রাখার নির্দেশানা প্রদান করা হয়। প্রতিদিন সকাল ৬টা থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের কিছু দোকান বেলা ১২ টা পর্যন্ত খোলা থাকবে। খোলা রাখার আওতাধীন দোকানসমূহ হচ্ছে- মুদি ও চাল, ফল, মাছ, মাংস ও সবজি, সার ও কীটনাশক, বিকাশ ও ফ্রেক্সিলোডের দোকান।শুধু ঔষধের দোকান সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এ সকল দোকান ব্যতিত সকল প্রকার দোকান বন্ধ থাকবে। পাড়া মহল্লার চায়ের দোকারও বন্ধ থাকবে। যারা এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। করোনা ভাইরাস রোধে গণস্বার্থে গণবজ্ঞপ্তিটি জারি করেছে উপজেলা প্রশাসন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫