Skip to content

সাধারণ মানুষের পাশে দাঁড়ালো এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জ প্রতিনিধি ॥
দিনাজপুর ঃ প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সাধারণ ছুটিতে গৃহে অবস্থানকারী সাধারণ খেটে খাওয়া মানুষদের রাতে আধারে বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রি (চাল, ডাল, আলু, তেল, সাবান) পৌছে দিচ্ছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
শনিবার কাহারোল উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতে আধারে বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্যসামগ্রি পৌছে দেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
এসময় মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, বর্তমান প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। আর দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।
এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫