উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী
গাজীপুর: মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি সিদ্ধান্তের কারণে কর্মহীন হয়ে পড়া ১৩০টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার “বিষ্ণুপুর ইউনিয়ন সচেতন যুবসমাজ” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি তেল। সংগঠনটি ইতোমধ্যে করোনা ভাইরাসের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পোস্টারিং করেছে। পুরো ইউনিয়নে স্প্রে করেছে জীবানুনাশক। সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে দোনাকগুলোর সামনে বৃত্ত অংকন করেছে। সংগঠনটির বিভিন্ন সামাজিক কার্যক্রম ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য সংগঠনের সদস্যরা ত্রাণসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। ত্রাণ দেয়ার সময় ত্রাণগ্রহীতার ছবি তোলার প্রতিযোগিতা বর্জন করে সত্যিকারের মানবিকতার পরিচয় দিয়েছে।
এ ব্যাপারে সংগঠনের অন্যতম সদস্য জিল্লুর রহমান মাস্টার, আশ্রাফুল ইসলাম ভুঁইয়া সুমন ও বোরহান উদ্দিন সরকার জানান, আমরা যাদেরকে ত্রাণ সহায়তা দিয়েছি তারা ভিক্ষুক না, তারা পরিস্থিতির শিকার। সরকারি সিদ্ধান্তের কারণে তারা সাময়িক ভাবে কর্মহীন হয়ে পড়েছে। তারা যাতে লজ্জা না পায়, এজন্য অতি গোপনে তাদের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে সরকারের পাশাপাশি করোনা প্রতিরোধে কাজ করে যাব। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় এলাকায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ না হওয়ায় সংগঠনের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণের জোর দাবি জানান। তারা দেশের এই ক্রান্তিকালে বিত্তবানদেরকে কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।
শতাধিক পরিবারে পাশে বিজয় নগর উপজেলার ‘বিষ্ণুপুর যুবসমাজ’
আপডেট :April 8, 2020
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
