Skip to content

কাপাসিয়ায় করোনায় সনাক্ত ৯, একটি কারখানাসহ গ্রাম লকডাউন

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় আজ রোববার পশুখাদ্য উৎপাদন কারখানা ‘ছোয়া এগ্রো ফিড মিল লিমিটেড’ নামক কারখানার আরো ৬ শ্রমিকের করোনা ভাইরাস পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসছে। তার আগে গত শুক্রবার ওই কোম্পানির ৩৪ বছর বয়সী একজনের পজেটিভ আসায় করাখানায় কর্মরত ১২০ জন শ্রমিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল এবং কারখানাসহ দস্যু নারায়ণপুর গ্রামে কোম্পানিটির অবস্থান হওয়ায় গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েলিছ। এ নিয়ে ওই ফিড মিলের ৭ জন আক্রন্ত হয়েছেন।
অপরদিকে উপজেলার কড়িহাতা ইউনিয়নের রামপুর গ্রামের এক যুবক (৩১) সে নারায়নগঞ্জ জেলার বন্দর এলাকায় একটি কারখানায় কাজ করতেন ও ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের অপরজন গাজীপুর সিভিল সার্জন অফিসে কর্মরত একজন আক্রান্ত হন। এ নিয়ে কাপাসিয়ায় মোট ৯ জন আক্রান্ত হয়েছেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুস সালাম সরকার জানান, ওই কোম্পানির আরো ৬ জনের শরীরে করোনা পজেটিভ এর ফলাফল পেয়েছি। তার আগে বৃহস্পতিবার সকালে ‘ছোয়া এগ্রো ফিড মিল লিমিটেড’ নামক কারখানার শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কয়েকদিন যাবৎ জ¦র ও ঠান্ডা কাশিসহ করোনার উপসর্গে ভোগছিলেন বলে জানায়। তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে তার নমুনা সংগ্রহ করে ওই দিনই ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে আমরা তার পজিটিভ রেজাল্ট পাই। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। এ নিয়ে ওই কোম্পানিতে মোট ৭ জন আক্রান্ত হলেন।
তিনি আরো জানান, কারখানার মালিকের সাথে কথা বলে জানা গেছে, ভিয়েতনাম থেকে এসে কয়েকজন শ্রমিক তাদের কারখানায় ১৫ দিন অবস্থান করেছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান, ওই কারখানাটিসহ দস্যুনারায়ণপুর গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে এবং কারখানার সামনে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫