Skip to content

‘ক্ষুধা সকল লিঙ্গের মানুষকে সমানভাবে যন্ত্রণা দেয়’

বীরগঞ্জ প্রতিনিধি ॥
দিনাজপুরঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ক্ষুধা সকল লিঙ্গের মানুষকে সমানভাবে যন্ত্রণা দেয়। ক্ষুধা নিবারনের জন্য, জীবন বাঁচানোর জন্য খাদ্য অপরিহার্য। জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা আজ অসহায় মানুষদের সহায়তা কবার জন্য এগিয়ে এসেছেন। জননেত্রী শেখ হাসিনার যুগোপযুগি পরিকল্পনায় করোনা সঙ্কট আমরা মোকাবেলা করতে পারবো। আর বাংলাদেশ আবারো তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সমর্থ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ থাকলে বাংলাদেশের কোন মানুষ অভুক্ত থাকবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর রোলেক্স বেকারীর উদ্যোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণকালে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে সহায়তা সামগ্রী গ্রহণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন রোলেক্স বেকারীর প্রোপাইটর মোঃ শফিউল্লাহ শুক্লা, দৈনিক করতোয়া পত্রিকার দিনাজপুুর প্রতিনিধি শাহরিয়ার হিরু প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫