এম.এ মান্নান
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: করোনা পরিস্থিতি দিনদিন অবনতির দিকে যাচ্ছে। কর্মহীন হয়ে পড়ছে দেশের মানুষ। এসকল কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর সিটির ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান।
তিনি গাজীপুর সিটি মেয়রের প্রদানকৃত ত্রাণ বিতরণের পর এলাকার গরিব দু:খি অসহায় মানুষের কথা চিন্তা করে নিজ উদ্যোগে প্রতিদিন তার নিজ নির্বাাচনী এলাকায় ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। এলাকার খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে গিয়ে তাদের হাতে চাল, ডাল, আলু, পেয়াজ, সাবান ইত্যাদি পৌছে দিচ্ছেন। তিনি করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন করার জন্য এলাকায় একটি সেচ্ছাসেবক দল গঠন করেন। যারা সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উদ্ভুদ্ধ করেন এবং প্রতিনিয়ত রাস্তার মোড়ে মোড়ে বসানো হ্যান্ড সেনিটাইজার পর্যবেক্ষণ করে।
গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) তিনি ৮নং ওয়ার্ডের বেসরকারী স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালকদের হাতে চাল, ডাল, আলু, পেয়াজ, সাবান এর প্যাকেট তুলে দেন যেন করোনা পরিস্থিতিতে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মচারীগণ তা পেতে পারেন।
করোনায় কর্মহীন মানুষের পাশে গাসিক কাউন্সিলর সেলিম
আপডেট :April 22, 2020
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
