Skip to content

কক্সবাজারের মাদক ব্যবসায়ী গাজীপুরে র‌্যাবের গুলিতে নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে কক্সবাজারের মাদক ব্যবসায়ী নুরুল হক (২৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহত নুরুল হক কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। তিনি ইয়াবার চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলেন।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, ট্রাকযোগে মাদকের একটি বড় চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ী এলকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব-১। একপর্যায়ে একটি ট্রাক এলে চেকপোস্টে থামার সংকেত দেয়া হয়। ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্ট করে এবং ট্রাকে অবস্থানরত অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে ট্রাক ফেলে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও একজন নিহত হন। নিহত ব্যক্তি কক্সবাজারের কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল হক বলে নিশ্চিত হওয়া গেছে।

গুলিবিনিময়ের ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান এএসপি কামরুজ্জামান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫