Skip to content

বলিউডে আরও একটি মৃত্যু, চলে গেলেন সংগীত পরিচালক ওয়াজিদ খান

অনলাইন ডেস্ক ॥
না ফেরার দেশে চলে গেলেন সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ। বলিউডে সাজিদ-ওয়াজিদ দুই ভাইয়ের জুটি খুবই জনপ্রিয় ছিল। সেই দুই সংগীত পরিচালকের মধ্যেই একজন চলে গেলেন।

সোমবার ভোরের দিকে টুইট করে এ খবর নিশ্চিত করেন সংগীত পরিচালক সেলিম ও গায়ক সনু নিগম। বলিউড সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই ওয়াজিদের শরীরটা ভালো যাচ্ছিল না। কিন্তু ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।
সংগীত পরিচালক সেলিম এক টুইট বার্তায় জানান, সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তার পরিবারকে যেন আল্লাহ শক্তি দেন। সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।

ওয়াজিদের মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সাজিদ-ওয়াজিদ বলিউডে ‘দাবাং-৩’, ‘দাওয়াতে ইশক’, ‘জুড়ুয়া-২’, ‘তেভর’, ‘সত্যমেভ জয়তে’, ‘হিরোপন্তি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘জয় হো’, ‘বুলেট রাজা’, ‘এক থা টাইগার’, ‘তেরি মেরি কাহানি’র মতো ছবিতে সংগীত পরিচালনা করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫