Skip to content

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ফোনের অপেক্ষায় পূজা

বিনোদন ডেস্ক ॥
সেই ছোট্টবেলাতেই একটি ওয়াশিংপাউডারের বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকের নজর কেড়েছিলেন পূজা চেরি। ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম বড় পর্দায় আসেন। এরপর আরও বেশ কিছু ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

চোখের পলকেই ছোট্ট পূজা বড় হয়ে যান। ‘নূরজাহান’, ‘পোড়া মন-টু’, ‘প্রেম আমার ২’, ‘দহন’ এই সিনেমাগুলোতে নায়িকা হয়ে হাজির হয়ে অল্প বয়সেই তাক লাগিয়েছেন তিনি। শাবনূরের মতো নায়িকাও তার অভিনয়ের প্রশংসা করেছেন।

করোনার সংক্রমণের আগে ব্যস্ত ছিলেন বেশ-কয়েকটি নতুন চলচ্চিত্র নিয়ে। সজলের সঙ্গে অভিনয় করেছে ‘জ্বিন’ নামের একটি সিনেমায়। এই সিনেমার পোস্টার প্রকাশ হলে জ্বিন এর লুকেও সবার নজর কেড়েছেন পূজা।

বর্তমানে করোনার কারণে ঘরে বসেই সময় কাটছে পূজার। সমসাময়িক চলচ্চিত্রের বিভিন্ন বিষয় ও জানা অজানা নানান তথ্য শেয়ার করতে আগামীকাল ২ জুন রাত দশটায় স্টার জোন প্রোগ্রামে দর্শকদের সঙ্গে আড্ডা দিতে আসছেন এ অভিনেত্রী।

প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের ঈদ আয়োজনের অংশ হিসেবে পূজা চেরীর সঙ্গে আড্ডা দিতে টেলিকম অপারেটর রবি ও এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে ২২২৮৮ নম্বরে।

পূজা জানান, মঙ্গলবার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ফোন কলের অপেক্ষায় থাকবেন তিনি। আর এই আড্ডায় সবার প্রশ্নের উত্তর দিবেন। মেতে উঠবেন আড্ডায়। আর শোনাবেন নিজের অভিনয় ক্যারিয়ারে অনেক অজানা গল্প।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫