Skip to content

টঙ্গীতে শ্রমিক ছাঁটাই এর প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কর্র্মী ছাঁটাই এর প্রতিবাদে টঙ্গীতে তানাজ ফ্যাশন লি: এর পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

শ্রমিকরা জানান, কয়েক সপ্তাহ টানা ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষনা অনুযায়ী আজ কাজে যোগ দেবার কথা থাকলে সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানায় ছাটায়ের নোটিশ পেয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
পরে রাস্তার দুই পাশে দির্ঘ যানজটের সৃষ্টি হলে কয়েক দফায় শিল্প পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার(টঙ্গী জোন) এস আলম জানান, বেতন পরিশোধ ও ছাটায়ের বিষয়টি নিয়ে কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি।

শ্রমিকদের বকেয়া বেতন ও ছাঁটাইয়ের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ বলছে, চলমান লকডাউনে সব কাজের চুক্তি বাতিল হয়েছে। বর্তমানে কারখানায় সীমিত কাজের চুক্তি রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আপাতত ছাঁটাই করা হয়েছে। তবে শ্রমিক ছাঁটাই সরকারি নির্দেশনায় খুব একটা ভ্রুক্ষেপ নেই কারখানা মালিকের।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিজিএমইএ এর নির্দেশনা অনুযায়ী দির্ঘদিন বন্ধ দেয় দেওয়া হয় কারখানা। একদিকে চলমান এই বন্ধের মধ্যেই শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা করছে মালিক পক্ষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫