Skip to content

ইরানে প্রবাসীদের পাশে বাংলাদেশ দূতাবাস

প্রবাস ডেস্ক ॥
ইরানে করোনাভাইরাসের দ্বিতীয় পিক অতিবাহিত করছে। এ অবস্থায় করোনায় মৃত্যু সংখ্যা কমলেও আক্রান্ত সংখ্যা অনেকটায় স্থিতিশীল রয়েছে। ইরানে ১০০ এর অধিক বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ধর্মীয় বিভাগে অধ্যায়ণরত রয়েছেন। যারা করোনার কারণে ডরমেটরিতে থেকেই অনলাইনে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছেন।

এ অবস্থায় ইরানের তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস অর্থ এবং খাদ্য সহায়তা দিয়ে ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে।
দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর জনাব মো. সবুর হোসেন জানান, সম্প্রতি ইরানে অবস্থানরত প্রায় ৫০০ জন প্রবাসী বাংলাদেশিকে তারা ফুড এবং অর্থ সহায়তা দিয়েছেন।

এছাড়াও সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের দেশে ফেরার আবেদনের পরিপেক্ষিতে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এ এফ এম গওসোল আযম সরকারের চেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠাতে একটি চার্টাড বিমানের ব্যবস্থা করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এখন পর্যন্ত ইরানে বাংলাদেশিরা নিরাপদে আছেন এবং করোনাভাইরাসের কেউ আক্রান্ত হননি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫