Skip to content

শর্ত দিয়ে অফিস খোলার অনুমতি পেল শিক্ষা প্রতিষ্ঠান

বাংলাভূমি ডেস্ক ॥
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আড়াই মাস ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। শুধুই প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণজনিত কাজে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখা যাবে বলে সোমবার (০১ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সীমিত আকারে সরকারি দপ্তরগুলো খোলা রয়েছে।
‘এ প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিস শুধুমাত্র প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (যথা: ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তান সম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।’

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সর্বাবস্থায় মাস্ক পরিধান এবং স্বাস্থ্যসেবা বিভাগ/স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা সব স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫