Skip to content

গাজীপুরে আরও ৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে নতুন করে ৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ জেলায় সর্বশেষ ১৩৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন সূত্রে এসব তথ্য জানানো হয়।

সূত্রে জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ৬৪ জন, কালিয়াকৈর উপজেলায় ৭ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন, কাপাসিয়া উপজেলায় ৫ জন, শ্রীপুর উপজেলায় ১৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১১ হাজার ১৫৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ৪৮৯ জনের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫