Skip to content

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর গজারিয়াপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই জনকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। মঙ্গলবার ভোরে তাদের ওই এলাকা থেকে আটক করা হয়। এরা হচ্ছে-মো: সহিদ (৩৫) ও মো: মতিউর রহমান (২৫) তারা গজারিয়াপাড়া এলাকার কবির মার্কেটের মহরম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব-১এর গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গজারিয়াপাড়া এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ছুরি, দুইটি হাসুয়া, একটি রড কাটার মেশিন, দুইটি রড ব্রেকার, দশটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতি দলের সক্রিয় সদস্য। গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি লুট করে থাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫