স্পোর্টস ডেস্ক ॥
ফুটবল
বুন্দেসলিগা
ওয়ের্ডার ব্রেমেন-আইনট্র্যাখট ফ্রাংকফুর্ট
রাত ১২.৩০ মিনিট
সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ২
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ লিগগুলোর মধ্যে শুধুমাত্র বুন্দেসলিগাই মাঠে গড়াচ্ছে এখন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দর্শকশূন্য স্টেডিয়ামেই হচ্ছে খেলাগুলো। তবু ম্যাচের বিভিন্ন সময়ে সামাজিক দূরত্ব মান্য করা সম্ভব হয় না।
তবে এসব নিয়মের ভিত্তিতেই চলতি মাসে শুরু হতে যাচ্ছে শীর্ষে পাঁচ লিগের অন্য তিনটিও। আগামী ১১ জুন থেকে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগা। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে দুই রাউন্ডের সূচি। এছাড়া ১৭ জুন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ২০ জুন থেকে ইতালিয়ান সিরি ‘আ’ শুরুর কথা রয়েছে।
