Skip to content

গণস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম নিয়ে হচ্ছে বই

বাংলাভূমি ডেস্ক ॥
গণস্বাস্থ্য কেন্দ্রের সব কার্যক্রমের ইতিহাস একটি বই আকারে প্রকাশের উদ্যোগ নিয়েছে তারা। সেজন্য গণস্বাস্থ্য কেন্দ্র সম্পর্কিত কোনো পুরাতন তথ্য-উপাত্ত, ছবি, ডকুমেন্ট থাকলে তা পাঠানোর অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ এসব তথ্য জানান।

তাতে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ হাসপাতাল’-এর বর্তমান রূপ গণস্বাস্থ্য কেন্দ্র। স্বাধীনতা থেকে অদ্যাবধি দেশের সাধারণ মানুষের কল্যাণে গণস্বাস্থ্য কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্রের সকল কার্যক্রমের ইতিহাস একটি গ্রন্থ হিসেবে প্রকাশ করার উদ্যোগ নেয়া হয়েছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ আপনার/আপনাদের কাছে গণস্বাস্থ্য কেন্দ্র সম্পর্কিত কোনো পুরাতন তথ্য, উপাত্ত, ছবি, ডকুমেন্ট থাকলে তা আমাদের পাঠাতে পারেন।

তথ্য-উপাত্ত পাঠানোর ই-মেইল ঠিকানা- gonoshasthayakendrahistory@gmail.com

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫