Skip to content

গাজীপুরের কোনাবাড়ীর একটি মার্কেটে আগুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুনবাজার এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নতুনবাজার এলাকায় একটি মার্কেটে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ওই মার্কেটে গার্মেন্টসের ফেব্রিক্স কাপড়ের দোকান, গেঞ্জি তৈরির ছোট ছোট কারখানা ও ঝুটের দোকানসহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫