Skip to content

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল

অনলাইন ডেস্ক ॥
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রতœগর্ভা মা ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার (৩ জুন) রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে, ৪ ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজনদের রেখে গেছেন।

তিনি তার নয় ছেলেমেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তারা সবাই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। গত বছর রতœগর্ভা মা হিসেবে সম্মাননা পেয়েছেন।

রতœগর্ভা এই মায়ের মৃত্যুতে দৈনিক বাংলাভূমি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫