Skip to content

গাজীপুরে বাসচাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় বাসচাপায় রুবিয়া (৩৫) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা। রুবিয়া ঢাকার আশুলিয়া থানার গোবিন্দপুর এলাকার শাহ আলমের স্ত্রী।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, বাড়ইপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ইপিজেডে গার্মেন্টসে চাকরি করতেন রুবিয়া। সকালে কারখানায় যাওয়ার উদ্দেশে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এপিজে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫