Skip to content

গাজীপুরে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬০ জন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় নতুনভাবে আরো নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৯০ জনে। গাজীপুরে ২৪ ঘন্টায় নতুন কোন করোনা রোগী মারা যায়নি।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য দেয়।

নতুনভাবে আক্রান্ত ৬০ জনের মধ্যে সদরে ২৬, কালিয়াকৈরে ০৭, কাপাসিয়ায় ০২ ও শ্রীপুর ২৫ জন।

মোট আক্রান্ত ১৪৯০ জনের মধ্যে সদরে ৯৫৬, কালিয়াকৈরে ১৬৩, কাপাসিয়ায় ১০২, কালিগঞ্জে ১৫১ ও শ্রীপুর ১১৮ জন। গাজীপুরে আক্রান্ত ১৪৯০ জনের মধ্যে সুস্থ হয়েছে ২৮৬ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছে ১১ জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫