স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাংলাদেশের করোনা হটস্পট গাজীপুরের কাপাসিয়ায় বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখন শতাধিক পেরিয়ে ১১৩।
শুক্রবার নতুন করে আরো ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় এই সংখ্যায় দাঁড়ালো। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করলেও সচেতন নয় সাধারণ মানুষ। ব্যক্তিগত সুরক্ষা ছাড়াই খুব স্বাভাবিকভাবে চলাচল করছে কাপাসিয়া উপজেলার বাসিন্ধারা।
অপরদিকে সুস্থ হয়ে বড়ি ফিরছেন ৭০জন, একজনের মৃত্যুর পর করোনো সনাক্ত হয়েছিল।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান, ৮এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত কাপাসিয়ায় ৭০জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের তিনজনকে কুর্মিটোলা ও মুগদা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যদের কাপাসিয়াার আইসোলেশন সেন্টার সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ এবং রায়েদে পল্লী কমিউনিটি হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা করে ৭০জনই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমির সার্বিক সহযোগিতা ও পরামর্শে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনা রুগীর সেবা দিয়ে যাচ্ছি।
