Skip to content

অন্ধভক্তির নমুনা: দলবেঁধে ‘করোনা দেবী’র পূজায় ভারতীয় নারীরা

আন্তর্জাতিক ডেস্ক ॥
নভেল করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ব্যাপক হারে বাড়ছে এর সংক্রমণ। সপ্তাহখানেক ধরে ভারতে প্রতিদিনই চলছে আক্রান্ত-মৃত্যুর রেকর্ড ভাঙা-গড়ার খেলা। এমন ভয়ানক পরিস্থিতি যখন সবাইকে বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে, তখন এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন বিহারের নারীরা।

প্রাণঘাতী ভাইরাসটিকে ‘মা’ ডেকে ‘দেবী’ মেনে পূজা হয়েছে রাজ্যের বক্সার শহরে। এই ব্যাধি যেন প্রিয়জনদের আক্রমণ না করে সেজন্য সেই প্রার্থনাতেই ‘করোনা মা’-এর পূজা করেছেন ওই নারীরা।

এদিন রীতিমতো ভক্তিশ্রদ্ধার সঙ্গে গঙ্গাস্নান সেরে ‘করোনা দেবী’র উপাসনায় নয়টি লাড্ডু, নয়টি ফুল, নয়টি লবঙ্গ, নয়টি ধূপকাঠি ধরিয়ে নদীর পাশে পুঁতে প্রার্থনা করেন তারা।

কিন্তু হঠাৎ এভাবে ‘করোনা পূজা’ কেন? ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দলটির মধ্যে কুসুম দেবী নামে এক নারী নাকি কিছুদিন আগে একটি ভিডিওতে দেখেছেন, নয়টি লাড্ডু, নয়টি ফুলসহ নানা উপাচার দিয়ে পূজা করলে করোনার দেবী খুশি হন। তাকে কোনওভাবে সন্তুষ্ট করা গেলেই এই মহামারি থেকে মুক্তি পাওয়া যাবে। এ কারণেই দলবেঁধে পূজা শুরু করেছেন তারা।

ওই নারীদের অন্ধভক্তের এমন নমুনা দেখে হতবাক হয়েছেন অনেকেই। এই আধুনিক যুগেও এমন একটি কুসংস্কার কেন মানছেন সেই প্রশ্ন করা হলেও জবাব মেলেনি। তাদের দাবি, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫