Skip to content

সংসদ সচিবালয়ের বাজেট ঘোষণা কাল

বাংলাভূমি ডেস্ক ॥
আসন্ন নতুন অর্থ বছরের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। এর আগে সকাল ১১টায় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের ৩১তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

জানা যায়, কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের বাজেট ছাড়াও সিনিয়র সচিবের কার্যালয়ে আপ্যায়ন ভাতা বৃদ্ধি, সংসদের নিয়োগ-বিধিমালা সংশোধনসহ বিভিন্ন এজেন্ডা রাখা হয়েছে।

গত বছর সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩২৮ কোটি ২২ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়। যা আগের বছরের তুলনায় ৯.৭১ শতাংশ বেশি ছিল। এছাড়া ওই বাজেটে সংসদীয় কমিটির সভাপতিদের আপ্যায়ন খরচ বাড়ানো হয়।

স্পিকারের জন্য নতুন গাড়ি ছাড়াও ১০টি পাজেরো জিপ কেনার জন্য বরাদ্দ দেয়া হয় ওই বাজেটে। তবে এবার করোনা মহামারির কথা চিন্তা করে আগের বছরের মতোই বাজেট রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫