Skip to content

বুরুন্ডির প্রেসিডেন্ট আর নেই

অনলাইন ডেস্ক ॥
পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা মারা গেছেন।

হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয়ে তাকে। সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

মঙ্গলবার দেশটির সরকারি এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে শনিবার প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হয়। কিন্তু সোমবার ফের হৃদযন্ত্রের সমস্যা প্রকোট হয়ে ওঠে তার। এরপরই তার মৃত্যু ঘটে।

টুইটারে দেয়া বিবৃতিতে বলা হয়, বুরুন্ডিয়ান এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজার মৃত্যুর ঘোষণা দিচ্ছে সরকার। তাকে বাঁচানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

২০০৫ সালে ক্ষমতা গ্রহণ করেন পিয়েরে কুরুনজিজার। সে ক্ষমতার মেয়াদ আগামী আগস্টে শেষ হওয়ার কথা ছিল। গত মাসে দেশটির নির্বাচনে প্রতিপক্ষ এভারিস্তে এদায়িশিয়ামিয়ের কাছে পরাজিত হন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫