Skip to content

আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ বিশ্বে এখন ভয়ঙ্কর স্থানে

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। আজ এই পর্যন্ত যত দেশ শনাক্তের হিসাব দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। রাত ১২টায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে নতুন আক্রান্তে বাংলাদেশের এই অবস্থান পাওয়া যায়। এদিন সর্বোচ্চ ৩,১৭১ জন নতুন রোগী পাওয়া গেছে বাংলাদেশে।

নতুন আক্রান্তে তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া। সেখানে নতুন রোগীর সংখ্যা ৮,৫৯৫। ৮,৫৬২ জন নিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে। তারপর আছে যথাক্রমে ভারত ৮,৫২২, পাকিস্তান ৪,৬৪৬ , চিলি ৩৯১৩, সৌদি আরব ৩,২৮৮। তারপরই সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। মোট শনাক্ত ৩,১৭১। বাংলাদেশের পর ২,৯৯৯ নতুন রোগী নিয়ে অষ্টম স্থানে রয়েছে মেক্সিকো।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৪৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ৯৭৫ জনে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫