Skip to content

অগ্নিদগ্ধ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীতে নিজ বাসায় আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসকরা সাংবাদিক নান্নুকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান। গতকাল শুক্রবার ভোররাতে আফতাবনগরের নিজ বাসায় বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি ওই বাসায় অগ্নিদগ্ধ হয়ে নান্নুর একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫