Skip to content

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বাংলাভূমি ডেস্ক ॥
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি শোকবার্তায় বলেছেন, ‘গোপালগঞ্জ এবং দেশে আওয়ামী লীগের রাজনীতিতে মরহুম শেখ আব্দুল্লাহর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ব ইজতেমা আয়োজনেও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর ধারাবাহিক অবদানের কথা আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। তার মৃত্যুতে আমরা হারালাম সত্যিকার একজন দেশপ্রেমিককে।’

শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫