Skip to content

সুশান্তের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য, ফ্ল্যাটে মিললো পাঁচ ডায়রি

বিনোদন ডেস্ক ॥
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালিয়ে যাচ্ছেন মুম্বাই পুলিশ। তার মৃত্যু ঘিরে রহস্য বেড়েই চলেছে। এবার তদন্ত করতে গিয়ে সুশান্তের ফ্ল্যাট থেকে পাওয়া গেল পাঁচটি ডায়রি। এই ডায়রিগুলো থেকেও বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এছাড়া বলিউডের পাঁচটি প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠাতে চলেছে মুম্বাই পুলিশ। ওই পাঁচ প্রযোজকের বয়ানও রেকর্ড করা হবে। সুশান্তের এক ঘনিষ্ট বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সুশান্ত মৃত্যুর আগে সেই কাছের বন্ধুর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পাশাপাশি সুশান্তের মোবাইল ফোন ও ল্যাপটপেরও ফরেন্সিক তদন্ত হবে।

রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় সুবারবান ভিলে পার্লের পবন হংস শ্মশানে সম্পন্ন হয়েছে বলিউডের এই অভিনেতার শেষকৃত্য।

সুসান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রশ্ন তুলতে শুরু করে তার ভক্তরা। ছিছোঁড়ের পর গত ৬ মাসে একের পর এক সিনেমা হাতছাড়া হয়েছে সুশান্তের। এমন দাবি করেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। সুশান্ত সিং রাজপুতকে চুক্তি করিয়েও সিনেমাগুলো কেন থেকে সরিয়ে দেওয়া হল?, সে বিষয়েও খোঁজ শুরু করেছে পুলিশ।

এদিকে সুশান্তের মৃত্যুর জন্য আঙুল তুলে একতা কাপুর, করণ জোহর এবং সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী সুধীর কুমার ওঝা ওই মামলা দায়ের করেন মুজফ্ফরপুরে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫