Skip to content

টঙ্গীতে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা!

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় ডিসটিলারিস অ্যান্ড কেমিকেল লিমিটেড নামের কারখানায় এ অভিযান চালানো হয়। র‍্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাবের একটি দল টঙ্গীর মিলগেট এলাকার ডিসটিলারিস অ্যান্ড কেমিকেল লিমিটেড কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে কারখানার প্রায় ৩০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫