Skip to content

‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর ‘বিলবো ব্যাগিনস’ আর নেই

বিনোদন ডেস্ক ॥
ব্রিটিশ চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা স্যার ইয়ান হোম মারা গেছেন। জনপ্রিয় ‘দ্য লর্ড অব দ্য রিংস’ চলচ্চিত্র সিরিজের চারটি ছবিতে ‘বিলবো ব্যাগিনস’ চরিত্রে অভিনয় করে সাড়া জাগান এই অভিনেতা। শুক্রবার ৮৮ বছর বয়সে তিনি মারা যান।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্যার ইয়ানের এজেন্ট এক বার্তায় ইয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি একটি হাসপাতালে মারা যান। পার্কিনসনস রোগে ভুগছিলেন বিলবো ব্যাগিনস।

১৯৩১ সালের ১২ সেপ্টেম্বর ব্রিটেনে জন্ম নেন এই অভিনেতা।

রিডলি স্কট ও উডি অ্যালেনের মতো তারকা নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন ইয়ান। অস্কারে মনোনীত হয়েছিলেন ‘চ্যারিয়টস অব ফায়ার’ ছবিতে একজন অ্যাথলেটিকস প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করে। পেয়েছিলেন বাফটা পুরস্কারও।

চলচ্চিত্র ছাড়াও মিনি সিরিজ ও মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করেছেন ইয়ান হোম।

‘চ্যারিয়টস অব ফায়ার’, ‘অ্যালিয়েন’, ‘ব্রাজিল’, ‘অ্যানাদার ওম্যান’ এবং ‘দ্য লর্ড অব দ্য রিংস’ তার অভিনীত চারটি সিনেমা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫