Skip to content

গৃহবধূর মরদেহ গুম করার চেষ্টা, স্বামী-ননদ আটক

অনলাইন ডেস্ক ॥
যৌতুকের দাবিতে সিরাজগঞ্জে শহরে মুন্নি বেগম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও ননদকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ শহর সংলগ্ন চর মালশাপাড়া মহল্লার আসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে যৌতুকের দাবিতে প্রায়ই তার স্বামী জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করতো। এরই জের ধরে শনিবার (২০ জুন) সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী জাহিদ এবং ননদ রুনা খাতুনকে আটক করে ও গৃহবধূ মুন্নি বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫