Skip to content

আজ টিভিতে মাধ্যমিক-কারিগরির ৮ ক্লাস

শিক্ষা ডেস্ক ॥
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান চলছে। আজ সংসদ বাংলাদেশ টেলিভিশনে মাধ্যমিকের ৫টি ও কারিগরির তিনটিসহ মোট ৮টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

আজ মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ের ক্লাস দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ২টা ৫৫ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির বাংলা ক্লাস দুপুর ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট, অষ্টম শ্রেণির গণিত ক্লাস ৩টা ১৫ মিনিট থেকে দুপুর ৩টা ৩৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ক্লাস ৩টা ৩৫ মিনিট থেকে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির ইংরেজি বিষয়ের ক্লাস ৩টা ৫৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

এরপর কারিগরি স্তরে নবম শ্রেণির ফিস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ক্লাস ক্লাস দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত দশম শ্রেণির ওয়েল্ডি এন্ড ফ্রেব্রিকেশন এবং ৩ টা ১০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত দশম শ্রেণির ফার্ম মেশিনারি ক্লাস সম্প্রচার করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫