Skip to content

আট বছর পর যে কারণে অভিনয় ছাড়েন টুইঙ্কল খান্না

বিনোদন ডেস্ক ॥
সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর থেকেই বলিউডে একটি শব্দ জোরালো হচ্ছে সেটি হল স্বজনপ্রীতি। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, স্টার কিড বা সেলিব্রিটির সন্তান হলে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায় বলিউডে। জীবনের শুরুতেই একাধিক ছবিতে কাজ করার সুযোগ আসে। ফলে সফল হতে কোনো সংগ্রাম করতে হয় না। ছবি বক্স অফিসে পারফর্ম না করলেও একটির পর একটি সুযোগ পান তারা।

তবে অভিনয় দক্ষতা না থাকলে আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে হয় স্টার কিডসদেরও। বলিউডের স্বজনপোষণ মনোভাবের অন্যতম উদাহরণ বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল খান্না।

ইচ্ছা না থাকা সত্ত্বেও অভিনয় জগতে পা রেখেছিলেন টুইঙ্কল খান্না। কয়েক বছর বলিউডে কাজ করার পর বলিউডকে বিদায় জানিয়েছেন তিনি।

লেখাপড়ায় অত্যন্ত মেধাবী টুইঙ্কল দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গনিতে ৯৭ পেয়েছিলেন। হতে চেয়েছিলেন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট।

বাবা সুপারস্টার, মা-ও সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী। তাই অভিনয় ছাড়া অন্য পেশার বিষয়ে তাদের রাজি করানো অত্যন্ত কঠিন ছিল। সে কারণেই ইচ্ছা না থাকা সত্ত্বেও অভিনয় জগতে পা রেখেছিলেন টুইঙ্কল।

মা ডিম্পল কপাডিয়া টুইঙ্কলকে বলেছিলেন, অভিনেত্রী হওয়ার পরেও চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া যেতে পারে। চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে পরে অভিনয়ের ক্ষেত্রে নিজেকে সুপ্রতিষ্ঠিত করাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। আট বছর অভিনয় করার পরে টুইঙ্কল অনুভব করেছেন, তিনি অভিনেত্রী হিসাবে ব্যর্থ হয়েছেন। কিন্তু তাই বলে অন্য কোনো পেশায় সফল হবেন না ব্যাপারটি ঠিক তা নয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫