Skip to content

২৬২ বাংলাদেশি ফিরলেন সিঙ্গাপুর থেকে, ফ্রান্সে গেলেন ২৪৬ জন

বাংলাভূমি ডেস্ক ॥
কোভিড-১৯ পরিস্থিতিতে সিঙ্গাপুরে আটকেপড়া ২৬২ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে করে বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তারা দেশে আসেন। এ ছাড়া ২৪৬ প্রবাসী বাংলাদেশি ফ্রান্সের প্যারিসে গেছেন একটি বিশেষ ফ্লাইটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরফেরত বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কোভিড–১৯ নেগেটিভ সনদ থাকলে তাদের হোম কোয়ারেন্টিনে এবং সনদ না থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে বলে জানা গেছে।

এদিকে বুধবার বেলা ১১টায় বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইটে ২৪৬ প্রবাসী বাংলাদেশি ফ্রান্সের প্যারিসে গেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫