Skip to content

‘সুস্থ’ হয়ে উঠছেন এমপি আব্দুস শহীদ

বাংলাভূমি ডেস্ক ॥
করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় সংসদের সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ‘সুস্থ’ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার।

বৃহস্পতিবার বলেন, “গতকাল স্যারের প্রথম ফলোআপ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। তাতে ফলাফল নেগেটিভ এসেছে।”

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, আরটি-পিসিআর পরীক্ষায় কারও করোনাভাইরাস ধরা পড়লে তাকে হাসপাতালে বা বাসায় পুরোপুরি আইসোলেশনে রাখা হয়। উপসর্গ কমে গেলে আবার তার নমুনা পরীক্ষা করা হয়। পর পর দুটি পরীক্ষার ফল নেগেটিভ হলে তাকে ‘সুস্থ’ বলা হয়।

সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি শহীদ গত ১৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হন।

পরে মেডিকেল বোর্ডের পরামর্শে ১৮ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া শহীদকে।

তার একান্ত সচিব বলেন, “স্যার শিগগিরই বাসায় ফিরবেন এবং ডাক্তারের পরামর্শে আইসোলেশন সম্পন্ন করবেন।’’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫