Skip to content

পূবাইলে ফোনে ডেকে নিয়ে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরের পূবাইলের মটেরো থানার নারায়ণকূল এলাকায় ফোনে ডেকে এনে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ভোর ৫ টার দিকে পূবাইলের ৪২নং ওর্য়াডরে নারায়ণকুল উওরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসমে জনি (২৭) একই এলাকার আবুল কালামের পুত্র।

নিহতের স্ত্রী জানান, শুক্রবার ফজররে আজানের পর আমার স্বামীর মোবাইলে একটি কল আসে। পরক্ষণইে উনি বাইরে চলে যান। বাড়িতে ফিরতে দেরি হলে আমরা খোজাখুঁজি করলে বাড়ি থেকে ১০০ মিটার দূরে রাস্তার মোড়ে তার লাশ পড়ে আছে বলে সংবাদ পাই। সেখানে গিয়ে দেখি তার মাথা থেকে রক্ত ঝরছিল। আমাদের ধারণা ফোনে ডেকে নিয়ে আমার স্বামীকে মাথায় আঘাত করে হত্যা করে ঘাতকরা পালিয়ে গেছে।

পূবাইল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫