Skip to content

৭ম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত, ৬০ বছরের বৃদ্ধের জেল

অনলাইন ডেস্ক ॥
৭ম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করাসহ নানা অপরাধে নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের আইয়ুব আলী খন্দকার নামে (৬০) এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নড়াগাতি থানা পুলিশ অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে শুক্রবার দুপুরে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি ওই কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর দিকে কটুক্তি করতো। বর্তমানে করোনাভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় ওই ছাত্রী বাড়ি থেকে পাশের বাজারে যাওয়া জন্য আইয়ুব আলীর ভ্যানে উঠে। চলতি পথে আইয়ুব আলী তাকে কুপ্রস্তাব দেয় ও শরীরের আপত্তিকর স্থানে হাত দেয়। পরে মেয়েটি বাড়িতে এসে তার মাকে জানালে পরিবারের পক্ষ থেকে নড়াগাতি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

আইয়ুব আলী পানিপাড়া গ্রামের কালা মিয়া খন্দকারের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিবুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫