Skip to content

আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

বাংলাভূমি ডেস্ক ॥
ক্রীড়া সংগঠক, বাফুফের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের দাফন সম্পন্ন হয়েছে। মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে।

আনোয়ার হোসেন বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছোট ভাই ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচা।

ইশরাক হোসেনের প্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

সুজন বলেন, শনিবার সকালে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাদার্স ক্লাব মাঠে নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে মায়ের কবরের ওপর সমাধিস্থ করা হয় তাকে।

দীর্ঘদিন নানাবিধ রোগে ভোগার পর গত এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন তিনি। রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনোয়ার হোসেন উজ্জ্বল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আনোয়ার হোসেন ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাফুফে ছাড়াও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক এবং পরে ভাইস প্রেসিডেন্ট, পাইওনিয়ার লীগ কমিটির সাবেক চেয়ারম্যান, ডামফার যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫