Skip to content

কালিয়াকৈরে বনের কোটি টাকার জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার সদরচালা এলাকায় বন বিভাগের মালিকানাধীন প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার জমি জবর দখল করে বিভিন্ন স্থাপনা তৈরী করা হচ্ছে সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে দখল মুক্ত করেছে।

রেঞ্জ কর্মকর্তা জানায়, উপজেলার সদর চালা (টাওয়ার মার্কেট) এলাকার মো.দেলোয়ার হোসেন (ঢালু) ও তার ছেলে সাখাওয়াত হোসেন, কৌচাকুড়ি মৌজার সরকারীর গেজেট ভুক্ত বনভূমিসি, এস নং-১৫০৬ ,আরএস দাগ নং-৩২৬৯। কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বন বিটের জমি জবর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিল। এমন সংবাদ ভিত্তিতে বন বিভাগের নেতৃত্বে মৌচাক বনবিট, চন্দ্রা বন বিট, রঘুনাথপুর বন বিট, বাড়ইপাড়া বনবিট ও বনের উপকার ভোগীদের সাথে নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করে দখলকৃত ১০শতাংশ জমি উদ্ধার করে। ওই জমির বাজার মূল্য ১কোটি ৪০ লক্ষ টাকা বলে জানায় স্থানীয়রা।

কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা একেএম আজাহারুল ইসলাম জানান, কালিয়াকৈর রেঞ্জের সংরক্ষিত বনভূমি জবর দখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫