Skip to content

কাপাসিয়ায় হত্যা মামলার প্রধান দুই আসামীসহ গ্রেফতার ৩

চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় চাঞ্চল্যকর দুটি হত্যা মামলার প্রধান দুই আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শ্রীপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কাপাসিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল মুমিন পিপিএম জানায়, গত বছরের নভেম্বর মাসে সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হত্যা করা হয় মানছুরকে। অপরদিকে গত ১৭ই এপ্রিল বারিষাব ইউনিয়নের দামুয়ার চালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে খুন হন শাহজাহান। মামলা দুটির অন্যান্য আসামী গ্রেফতার হলেও অধরা রয়ে যায় প্রধান আসামীরা। গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল শুক্রবার রাতে শ্রীপুর উপজেলা বরমী বাজার এলাকার আফাজ মিলিটারির বাড়ি থেকে মানছুর হত্যা মামলার প্রধান আসামী রবিউল আওয়াল (৫০) ও একই উপজেলার এমসি এলাকা থেকে শাহজাহান হত্যা মামলার প্রধান আসামী রমজান আলী (৩৫) ও তার স্ত্রী একই মামলার সাত নং আসামী মমতাজ বেগম (৩০) কে গ্রেফতার করা হয়।

আসামীরা আদালতে স্বিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানায়, অপরাধীরা যত শক্তিশালী হউক না কেন, আর যেখানেই থাকুক সকল আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫