Skip to content

বিশ্বে করোনায় মৃত্যুর শিকার ৫ লাখ মানুষ

অনলাইন ডেস্ক ॥
বিশ্বে প্রাণঘাতী করেনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশগুলোতে। এ ছাড়া আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা কোটি ছাড়িয়েছে।

শনিবার রাত ১২ টার পরে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইটে দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ লাখ ৫৮১ জন মারা গেছেন। পাশাপাশি
করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৯ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪ লাখ ৫১ হাজার ৫০৩ জন।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকা। এরপরেই আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এগিয়ে রয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আক্রান্তে বিশ্ব তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫