Skip to content

রাজধানীতে বাসায় মিলল গলিত লাশ

অনলাইন ডেস্ক ॥
রাজধানীর ভাটারার পূর্ব সাঈদনগর এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৫ বছর। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে পূর্ব সাঈদনগর মসজিদ গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজামান জানান, ‘একটি তৃতীয় তলা বাসার দ্বিতীয় তলার একটি রুমের খাটের নিচ থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫