Skip to content

টেক্সাসে করোনা পরিস্থিতি খুবই বিপজ্জনক: গভর্নর

অনলাইন ডেস্ক ॥
টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট। ছবি: রয়টার্সযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত খুব বিপজ্জনক মোড় নিয়েছে। ওই অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট করোনাবিষয়ক এই পরিস্থিতির কথা জানিয়ে সতর্ক করেছেন। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল রোববার গভর্নর অ্যাবোট বলেন, কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনায় সংক্রমিত মানুষের গড় ২ হাজার থেকে বেড়ে ৫ হাজারের বেশি দেখা যাচ্ছে।

টেক্সাসের গভর্নর জানান, এখন দিনে প্রায় ৫ হাজার মানুষ করোনার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছে।

টেক্সাস অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে তা নিয়ে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পর্যন্ত কথা বলেছেন। তিনি জানান, টেক্সাসে কোভিড-১৯ পরীক্ষার জন্য অতিরিক্তসংখ্যক কিট দেওয়া হবে। যত দিন প্রয়োজন হবে, তত দিন পর্যন্ত তা দেওয়া হবে।

একই সঙ্গে টেক্সাসের বাসিন্দাদের মাস্ক পরতে বলেছেন মাইক পেন্স।

লকডাউন শিথিল করার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় করোনার সংক্রমণ বেড়ে গেছে।

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫