Skip to content

দুবাইয়ে আটকে থাকা ১৭১ জনকে ঘরে ফেরালেন দেব

বিনোদন ডেস্ক ॥
করোনা ভাইরাসারে সংক্রমন শুরু হওয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে কলকাতার জনপ্রিয় নায়ক ও সাংসদ দেব। লকডাউনে নেপাল রাশিয়াসহ বাইরে আটকে থাকা অনেক মানুষকে ঘরে ফেরার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এবার দুবাইয়ে আটকে থাকা কিছু মানুষকে ফেরালেন দেশে।

রোববার একটি আন্তর্জাতিক বিমানে ১৭১ জন ভারতীয় দেশে ফিরছেন দুবাই থেকে। আর এই উদ্যোগ নিয়েছেন দেব। দুবাইয়ে আটকে পড়া দেশের মানুষকে ফিরিয়ে আনতে কেন্দ্র ও রাজ্যের কাছে যে অনুমতি নেওয়ার প্রয়োজন, তার ব্যবস্থা করে দিয়েছেন দেব নিজেই।

জানা গেছে, দুবাই থেকে যারা দেশে ফিরেছেন, তাদের মধ্যে কিছু লোকজন এমন রয়েছেন, যারা কাজ হারিয়েছেন, আবার কিছু বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। কিছু লোকজন দুবাইতে বেড়াতে গিয়ে কিংবা অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করতে গিয়ে আটকে পড়েছিলেন, তেমন মানুষও রয়েছেন।

অস্ট্রেলিয়াতে আটকে আছেন আরাও কিছু মানুষ। তাদেরকে ফিরিয়ে আনতেও সাধ্যমতো চেষ্টা করবেন বলে টুইটের উত্তরও দিয়েছেন দেব।

প্রসঙ্গত, এর আগে রাশিয়া থেকে ৭৭ জন পড়ুয়া ও নেপাল থেকে ১০০০ জনেরও বেশি শ্রমিককে দেশে ফিরিয়েছেন সাংসদ, অভিনেতা দেব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫